ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে অটিস্টিক শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সকালে হরিণাকুণ্ডুর ভেড়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক কর্মসূচির আওতায় এ প্রতিযোগিতার আয়োজন করে জেলা ক্রীড়া অফিস।
এতে উপজেলার পাঁচটি অটিজম স্কুলের ৬০ জন শিক্ষার্থী অংশ নেয়।
পরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জেলা ক্রীড়া কর্মকর্তা মাহবুবুর রহমান।
হরিণাকুণ্ডুতে অটিস্টিক শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে অটিস্টিক শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে হরিণাকুণ্ডুর ভেড়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক কর্মসূচির আওতায় এ প্রতিযোগিতার আয়োজন করে জেলা ক্রীড়া অফিস।










