মানিকগঞ্জে আরো এক করোনারোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬ জন। গোপালপুর ভাদুটিয়া এলাকা লকডাউন ঘোষণা করেছেন স্থানীয় প্রশাসন।
জানা গেছে, নতুন শনাক্তকৃত রোগীর বাড়ি মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা-মিতরা ইউনিয়নের গোপালপুর ভাদুটিয়া এলাকায়।
আক্রান্ত রোগী বর্তমানে ঢাকার একটি হাসপাতালে ভর্তি আছেন।
মানিকগঞ্জ সদর হাসপাতালে সিভিল সার্জন আনোয়ারুল আমিন আখন্দ শনিবার রাত পৌনে ১০টায় বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় বেতিলা-মিতরা ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ নাসির উদ্দিন জানান, শনিবার রাত ১২টা থেকে গোপালপুর ভাদুটিয়া এলাকা লকডাউন ঘোষণা করা হয়েছে। নতুন আক্রান্ত রোগী শহীদকে প্রাথমিকভাবে যে ডাক্তার চিকিৎসা করেছেন তার বাড়ি ও নকডাউন ঘোষণা করা হয়েছে।
আক্রান্ত রোগীর স্থায়ী বাড়ি সদর উপজেলার গড়পাড়া গ্রামে গোপালের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে শ্বশুরবাড়িতেই বসবাস করে আসছেন।
জানা গেছে, মানিকগঞ্জ জেলায় প্রথমে সিংগাইর উপজেলায় তিনজন রোগী, শিবালয় উপজেলায় একজন, হরিরামপুর উপজেলায় একজন ও সদর উপজেলায় একজন এ নিয়ে মোট ছয়জন রোগী শনাক্ত হয়েছে।










