বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তির পাশাপাশি চলমান সব সংকটের একমাত্র সমাধান নির্বাচন।’

থাইল্যান্ডে চিকিৎসা শেষে গতকাল দেশে ফিরে বিমানবন্দরে এসব কথা বলেন বিএনপি মহাসচিব। সন্ধ্যা ৬টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন তিনি। চিকিৎসার জন্য তিনি সাতদিন থাইল্যান্ডে ছিলেন।

মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তির জন্য জাতীয় নির্বাচনের কোনো বিকল্প নেই। যারা সংস্কার ছাড়া নির্বাচন চাচ্ছেন না, সেটা তাদের দলীয় সিদ্ধান্ত।’ পিআর পদ্ধতির দাবি নিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘দেশের জনগণ পিআর পদ্ধতিতে নির্বাচনে অভ্যস্ত নয়। কাজেই সরাসরি ভোটের মাধ্যমেই নির্বাচন চায় বিএনপি।’