অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

আজ সোমবার (২৭ জানুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।

ভারতের নয়াদিল্লি থেকে পাঠানো কার্ডে নরেন্দ্র মোদির স্বাক্ষর রয়েছে। এতে নতুন বছরের জন্য শুভ কামনা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী।