অপারেশন ডেভিল হান্টে আটক হওয়া আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের আরো ১৩ জন নেতাকর্মীকে কারাগারে প্রেরণ করা হয়েছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকালে বিভিন্ন মামলায় গ্রেফতার দেখিয়ে ফেনী মডেল থানা থেকে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
আদালত সূত্র জানায়, সোমবার (১০ ফেব্রুয়ারি) থেকে গতকাল মঙ্গলবার (১১ ফেব্রুয়োরি) পর্যন্ত বিভিন্ন এলাকায় ডেভিল হান্ট অভিযান চালানো হয়। এ সময় দাগনভূঞা উপজেলার উদরাজপুর এলাকার বাসিন্দা ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আবু নাসের, জায়লস্কর ইউনিয়নের উত্তর জায়লস্কর এলাকার ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ শাহজাহান, রাজাপুর ইউনিয়নের সাপুয়া এলাকার বাসিন্দা আওয়ামী লীগ নেতা খাজা মাঈনউদ্দিন চিশতী, রামনগর ইউনিয়নের সেকান্দরপুর এলাকার আলাউদ্দিন, সোনাগাজীর বগাদানা ইউনিয়নের বাদুরিয়া এলাকার মো. ইউনুছ, মান্দারী এলাকার মাবুল হক, পাইকপাড়া এলাকার বাহার উল্যাহ, ছাগলনাইয়ার পশ্চিম দেবপুর এলাকার ওবায়দুল হক, ফেনী সদরের কাজিরবাগ ইউনিয়নের মালিপুর এলাকার অহিদুল্লাহ শিপন, শর্শদী ইউনিয়নের মধ্যম জাহানপুর এলাকার ইসমাইল হোসেন, শহরের রামপুর এলাকার নাইমুল ইসলাম, মধ্যম চাঁড়িপুর এলাকার গোলাম রসুল ছোটন, পরশুরাম উপজেলার বক্সমাহমুদ ইউনিয়নের মোহাম্মদপুর এলাকার আবদুল হামিদকে গ্রেফতার করা হয়।
ফেনী মডেল থানার ওসি মর্ম সিংহ ত্রিপুরা জানান, গ্রেফতার ১৩ জনকে মহিপালে গণহত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।










