নাটোরে ইউনাইটেড প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে চ্যানেল আই ও কালের কণ্ঠের জেলা প্রতিনিধি রেজাউল করিম রেজা সভাপতি এবং বণিক বার্তার জেলা প্রতিনিধি মাহবুব হোসেন সাধারণ সম্পাদক পদে জয়লাভ করেছেন।

গতকাল সকাল ১০টায় স্থানীয় একটি রেস্টুরেন্টে ভোটগ্রহণ শুরু হয়ে বেলা ১টা পর্যন্ত চলে। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মুক্তার হোসেনের নেতৃত্বে দায়িত্ব পালন করেন অন্য দুই কমিশনার আব্দুল মজিদ ও নাজমুল ইসলাম।

নির্বাচনে সহসভাপতি পদে হালিম খান, যুগ্ম সাধারণ সম্পাদক পদে সূফি মো. সান্টু, অর্থ সম্পাদক পদে আনোয়ার পারভেজ, ক্রীড়া সম্পাদক পদে খন্দকার মাহাবুবুর রহমান, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে এসএম কামাল হোসেন জয়লাভ করেন।