নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের নিমাইকাশারী বাগমাপাড়া এলাকায় পূর্বশত্রুতার জের ধরে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে ইমন (১৭) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। একই ঘটনায় শাহরিয়ার জয় (১৯) নামে আরো এক কলেজছাত্র আহত হয়েছেন। বুধবার রাতে এ ঘটনা ঘটে। নিহত ইমন আদর্শনগর এলাকার মো. শাহ আলমের ছেলে। বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মশিউর রহমান জানান, নিহত ইমন ও হামলাকারী রাসেল দুজন বন্ধু ছিলেন। রাসেল দিন দিন বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়ায় ইমন তাকে এড়িয়ে চলতেন। তাই রাসেল তার গ্যাংয়ের ৮-১০ সদস্য নিয়ে বুধবার সকালে ইমনকে তুলে নিয়ে মারধর করে। ওইদিন রাতে রাসেলসহ তার বাহিনীর সদস্যরা ইমন ও জয়কে ছুরিকাঘাত করে।
সিদ্ধিরগঞ্জে ছুরিকাঘাতে কলেজছাত্র নিহত
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের নিমাইকাশারী বাগমাপাড়া এলাকায় পূর্বশত্রুতার জের ধরে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে ইমন (১৭) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন।










