গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি বুদা প্রামাণিককে (৬৫) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সাদুল্লাপুর থানা পুলিশ অভিযান চালিয়ে মাদারীপুর জেলা থেকে আসামি বুদা প্রামাণিককে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত বুদা প্রামাণিক উপজেলার ধাপেরহাট ইউনিয়নের হিংগারপাড়া গ্রামের মৃত নছির উদ্দিনের ছেলে। দীর্ঘ ২৩ বছর তিনি পলাতক ছিলেন।









