আবহাওয়া অফিস জানিয়েছে, আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সারাদেশে রাতের তাপমাত্রা বাড়তে পারে। এছাড়া দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। খবর বাসস।

পূর্বাভাসে আরো বলা হয়েছে, রংপুর ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সারাদেশে শেষ রাত থেকে ভোর পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

গতকাল সোমবার (১৭ ফেব্রুয়ারি) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল বান্দরবানে ৩৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ডিমলায় ১১ ডিগ্রি সেলসিয়াস।

আজ ঢাকায় বাতাসের গতিবেগ ছিল পশ্চিম-উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬-১২ কিলোমিটার।

আজ সকাল ৬টায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯১ শতাংশ।

ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৫৫ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ২৯ মিনিটে।