নারায়ণগঞ্জের রূপগঞ্জের চনপাড়া পুনর্বাসন কেন্দ্রে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সোমবার রাতে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় হৃদয় হাসান নামে এক তরুণ গুলিবিদ্ধসহ ১১ জন আহত হয়। এ ঘটনায় গতকাল অভিযান চালিয়ে ১৪ জনকে আটক করেছে পুলিশ। নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (গ-সার্কেল) আবির হোসেন জানান, দুদিন ধরে চনপাড়া কিছুটা উত্তপ্ত ছিল। এরই মধ্যে সোমবার রাতে দুই পক্ষের সংঘর্ষে একজন গুলিবিদ্ধ হয়েছেন।