পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। এরই মধ্যে গণভবনে ঢুকে পড়েছে লাখো জনতা। সেখানে থাকা সব জিনিস যে যেভাবে পারছেন নিয়ে নিচ্ছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আবার এসব ছবি পোস্টও করছেন অনেকেই। এসব ছবিতে দেখা গেছে, গণভবনের রাজহাঁস, খরগোশ, কম্বল এবং বালিশ, সোফা, টেলিভিশনসহ যে যা পারছেন তাই নিয়ে যাচ্ছেন।
ছবিতে দেখা যায় এক কিশোর হাতে একটি রাজহাঁস ধরে দাঁড়িয়ে আছেন। আরেকজনের কোলে রয়েছে একটি খরগোশ। তিনি দেখাচ্ছেন বিজয় চিহ্ন। আরেকজন গায়ে জড়িয়েছেন গণভবনের কম্বল এবং হাতে নিয়েছেন বালিশ, কেউবা সংগ্রহ করেছেন শাড়ি।
শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহেনা দেশ ছেড়েছেন এমন খবর নিশ্চিত হওয়ার পরই গণভবনে ছাত্র জনতার ঢল নামে। অনেককে দেখা গেছে গণভবনের পুকুরে গোসল করতে।
এর আগে, বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টারে শেখ হাসিনা উড্ডয়ন করেন। এ সময় তার ছোট বোন শেখ রেহানা সঙ্গে ছিলেন।










