গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় সাঁওতাল যুবাদের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলার কামদিয়া ইউনিয়নের তল্লাপাড়া গ্রামে দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে সাঁওতাল, ওঁরাওসহ বিভিন্ন সম্প্রদায়ের যুবারা হাঁড়িভাঙা, চেয়ার খেলা, জলে ডাঙা, দড়ি খেলাসহ গ্রামীণ খেলায় অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এ সময় আলাদা মন্ত্রণালয় গঠন করে আদিবাসী ও তাদের সংস্কৃতি বাঁচিয়ে রাখার দাবি জানান বক্তারা।
গাইবান্ধায় সাঁওতালদের ক্রীড়া প্রতিযোগিতা
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় সাঁওতাল যুবাদের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলার কামদিয়া ইউনিয়নের তল্লাপাড়া গ্রামে দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে









