বগুড়া-৬ আসনের সাবেক সংসদ সদস্য ও বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগিবুল আহসান রিপুকে গ্রেফতার করেছে র‍্যাব। বুধবার (১৮ ডিসেম্বর) রাত ১০টার দিকে নেত্রকোনার মোহনগঞ্জ পৌর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‍্যাব জানায়, রিপুর বিরুদ্ধে বগুড়া জেলার বিভিন্ন থানায় হত্যা মামলাসহ ১৩টি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৪ এর একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

জানা যায়, রাগিবুল আহসান রিপু ২০২৪ সালের নির্বাচনে বগুড়া-৬ আসনে জয়ী হয়। এর আগে ২০২৩ সালের উপ-নির্বাচনে তিনি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ২০১৯ সাল থেকে বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছিলেন।