কক্সবাজারের উখিয়ার কুতুপালং লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পে আবারো আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে মো. সেলিম (৩০) নামে একজনের মৃত্যু হয়েছে।
বুধবার দিবাগত রাতে ক্যাম্প-২/ওয়েস্ট, সি-ব্লক এলাকায় এ ঘটনা ঘটে। রোহিঙ্গা ক্যাম্পে আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক নাইমুল হক বলেন, রোহিঙ্গা ক্যাম্প-২/ওয়েস্ট, সি-ব্লক এলাকায় মুন্না গ্রুপের কিছু দুষ্কৃতকারী কথিত আরসা গ্রুপকে লক্ষ্য করে ভয়ভীতি প্রদর্শন করার জন্য ফাঁকা গুলি ছুড়লে কথিত আরসার সদস্যরা তাদের ধাওয়া করে। এ সময় আরসা সদস্য রোহিঙ্গা মো. সেলিম বুকের বামপাশে গুলিবিদ্ধ হয়। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে কুতুপালং এমএসএফ হসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।










