নাটোরে করোনা আক্রান্ত হয়ে শফিকুল ইসলাম কনক (৩১) নামে এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। গতকাল ভোরে নিজ বাড়িতে তার মৃত্যু হয়। শফিকুল ইসলাম কনক ন্যাশনাল ব্যাংক নাটোর শাখায় ফাস্ট এক্সিকিউটিভ অফিসার হিসেবে কর্মরত ছিলেন। এ নিয়ে পাঁচদিনের ব্যবধানে জেলায় মোট দুজন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন।পরিবার ও হাসপাতাল সূত্র জানায়, ব্যাংক কর্মকর্তা শফিকুল ইসলাম কনক গত ২৪ মার্চ নাটোর সদর হাসপাতালে করোনা পরীক্ষার নমুনা দেন। তার নমুনা পজেটিভ আসে। এরপর থেকে তিনি শহরের কানাইখালী মহল্লার নিজ বাড়িতে আইসোলেশনে ছিলেন। কনক নাটোর শহরের কানাইখালী এলাকার শরিফুল ইসলাম পলাশের ছেলে।
নাটোরে করোনায় ব্যাংক কর্মকর্তার মৃত্যু
নাটোরে করোনা আক্রান্ত হয়ে শফিকুল ইসলাম কনক (৩১) নামে এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। গতকাল ভোরে নিজ বাড়িতে তার মৃত্যু হয়। শফিকুল ইসলাম কনক ন্যাশনাল ব্যাংক নাটোর শাখায় ফাস্ট এক্সিকিউটিভ অফিসার হিসেবে কর্মরত ছিলেন।









