চট্টগ্রামের বোয়ালখালীতে বিদ্যুৎ সরবরাহ লাইনের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. সাকিব (২৮) নামে এক বিদ্যুৎকর্মীর মৃত্যু হয়েছে। তিনি চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর অধীনে বিদ্যুৎ লাইনের কাজ করতেন।

বুধবার (১৩ নভেম্বর) দুপুর ১২টার দিকে বোয়ালখালী পৌর সদরের উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তর চত্বরে কাজ করার সময় সাকিব বিদ্যুৎস্পৃষ্ট হন। আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. তোফায়েল আহমদ তাকে মৃত ঘোষণা করেন।

নিহত সাকিব কক্সবাজার জেলার রামু উপজেলার চৌমুহনী এলাকার আবদুল মান্নানের ছেলে।