ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার নিয়ামতপুরে দুর্বৃত্তের হামলায় ক্ষতিগ্রস্ত মন্দির পরিদর্শন করেছেন আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা উপকমিটির সদস্য, রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী। তিনি মন্দির সংস্কারে নগদ ২৫ হাজার টাকা দেন। পরে তিনি পাশের মলাইশের রামকৃষ্ণ সেবাশ্রম পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন মন্দির কমিটির সভাপতি প্রিয়তোষ চক্রবর্তী, ব্রাহ্মণবাড়িয়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের সদস্য সচিব সঞ্জীব ভট্টাচার্য, জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজ নবী খান পলাশ, সরাইল ছাত্র-যুব ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক নারায়ণ চক্রবর্তী প্রমুখ।