নাটোরের গুরুদাসপুরে পুকুরে ডুবে জান্নাতি (৬) ও ফেরদৌসি (৬) নামের দুই যমজ বোনের মৃত্যু হয়েছে। গতকাল উপজেলার দোস্তনানগর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত দুই যমজ শিশু ওই এলাকার মো. রাজিকুল ইসলামের মেয়ে।

এলাকাবাসী জানায়, গতকাল বাড়ির পাশেই খেলাধুলা করছিল দুই বোন। দুপুর সাড়ে ১২টার দিকে পরিবারের লোকজন দুই শিশুকে বাড়ির আশপাশে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকে। পরে বেলা ১টার দিকে বাড়ির পাশের পুকুরে দুই বোনকে ভাসতে দেখে উদ্ধার করে গুরুদাসপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।