নদী ও প্রকৃতি সুরক্ষায় ব্রাহ্মণবাড়িয়ায় ওয়ার্ডভিত্তিক নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। পৌর এলাকার মধ্যপাড়ায় ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ের সামনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন কাউন্সিলর এমএ মালেক চৌধুরী। সভায় নদী ও প্রকৃতি তথা পরিবেশ সুরক্ষাসংক্রান্ত বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। বক্তারা পরিবেশ দূষণমুক্ত রাখতে ব্যক্তি পর্যায়ে সচেতন হওয়ার পাশাপাশি পৌর কর্তৃপক্ষের কার্যকর ভূমিকা রাখার বিষয়ে পরামর্শ দেন।
নাগরিক সংলাপ
নদী ও প্রকৃতি সুরক্ষায় ব্রাহ্মণবাড়িয়ায় ওয়ার্ডভিত্তিক নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।









