সৌদি আরবসহ
মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে পবিত্র ঈদুল আজহা উদযাপন করছেন গাইবান্ধার
পলাশবাড়ী উপজেলায়
কয়েকটি গ্রামের মানুষ। বুধবার (২৮ জুন ) সকাল সাড়ে ৮
টার দিকে জেলার সহিহ হাদিস সম্প্রদায়ের মুসল্লিরা উপজেলার মনোহরপুর ইউনিয়নের তালুক
ঘোড়াবান্দা গ্রামের মধ্যপাড়ার নতুন জামে মসজিদের ভেতরে ঈদের নামাজ আদায় করেন।
ঈদের নামাজে ইমামতি ও খুতবা পাঠ করেন মাওলানা আব্দুল মালেক।
ঈদের নামাজের জন্য
সকাল থেকেই জেলার সদর উপজেলার ফলিমারি, দুর্গাপুর,
শ্যামপুর, সুন্দরগঞ্জ উপজেলার রাজিবপুর ও
সাদুল্লাপুর উপজেলার বিভিন্ন
এলাকা থেকে মুসল্লিরা তালুক ঘোড়াবান্ধা মধ্যপাড়ায় জড়ো হতে
থাকে। বৃষ্টির
কারণে তারা মসজিদের ভেতরে পবিত্র ঈদুল-আজহার নামাজ আদায় করেন। বিভিন্ন এলাকা থেকে
আসা অর্ধশত মুসুল্লি এতে অংশ নেন। নামাজ
শেষে মুসুল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি করেন। নামাজ শেষে তারা
পশু কুরবানি দেন।
নামাজে আসা মুসল্লিরা বলেন, সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদের নামাজ পড়তেই আজ সকালে এখানে
এসেছি। গত আট বছর ধরেই আমরা
সৌদির সঙ্গে মিল রেখে ঈদ ও কোরবানি করে আসছি।
এদিকে সারাদেশে নির্ধারিত দিনের আগে ঈদ পালনে যেকোনো অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে আইন শৃঙ্খলা রক্ষায় থানা পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।









