সিরাজগঞ্জ শহরের এসএস রোড, বড়বাজারসহ বিভিন্ন স্থানে র‌্যাব-১২-এর পক্ষ থেকে মাস্ক ও হ্যান্ডস্যানিটাইজার বিতরণ করা হয়েছে। গতকাল র‌্যাব-১২-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি রফিকুল হাসান গণী এসব সুরক্ষাসামগ্রী বিতরণ করেন। এ সময় র‌্যাব-১২-এর উপ-অধিনায়ক মেজর মশিউর রহমান, মিডিয়া অফিসার গোলাম মোস্তফা, সিরাজগঞ্জ প্রেস ক্লাব সভাপতি হেলাল আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন রফিকুল হাসান গণী।