বিশ্ব বসতি দিবস-২০২৫ উপলক্ষ্যে শুরু হচ্ছে দুই দিনের বসতি মেলা। আগামী ৬ ও ৭ অক্টোবর ঢাকায় বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের লবি-তে এ মেলা অনুষ্ঠিত হবে।
রোবার (৫ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। মেলার আয়োজন করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং রাজউকভ
এতে ৬০টি স্টলে আবাসন প্রতিষ্ঠানের পাশাপাশি বিভিন্ন নির্মাণসামগ্রী ও আর্থিক প্রতিষ্ঠান তাদের পণ্য ও সেবাগুলো প্রদর্শন করবে। সকাল ১০ টায় শুরু হয়ে মেলা চলবে রাত ৮টা পর্যন্ত। মেলা প্রাঙ্গণ সর্বসাধারণের জন্য উন্মুক্ত।










