আগামীকাল কুমিল্লায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) গণশুনানি অনুষ্ঠিত হবে। ৫ আগস্টের পর এটিই দুদকের প্রথম গণশুনানি।

আগামীকাল বুধবার (২৯ জানুয়ারি) সকাল ১০টায় কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ গণশুনানির আয়োজন করা হয়েছে। দুদকের বর্তমান কমিশনের প্রথম গণশুনানিতে প্রধান অতিথি থাকবেন কমিশনের চেয়ারম্যান ড. আবদুল মোমেন।

অনুষ্ঠানে দুদকের কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী ও কমিশনার (অনুসন্ধান) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহসান ফরিদ বিশেষ অতিথি থাকবেন।