ঝিনাইদহে কৈশোরকালীন বিকাশে পুষ্টির ভূমিকাবিষয়ক সেমিনার হয়েছে। গতকাল শহরের মধুপুরে বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে (বারটান) এ সেমিনার অনুষ্ঠিত হয়। বারটান খুলনা বিভাগীয় আঞ্চলিক কেন্দ্রের প্রধান ও ড. মো. নুর আলম সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক জাহিদুল আমিন। বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আজগর আলী। মূল প্রবন্ধ উপস্থাপন করেন কুষ্টিয়া ডায়েট হোমের ক্লিনিক্যাল নিউট্রিশনিস্ট ফাহমিদা খাতুন।
ঝিনাইদহে কৈশোরকালীন পুষ্টির ভূমিকাবিষয়ক সেমিনার
ঝিনাইদহে কৈশোরকালীন বিকাশে পুষ্টির ভূমিকাবিষয়ক সেমিনার হয়েছে। গতকাল শহরের মধুপুরে বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে (বারটান) এ সেমিনার অনুষ্ঠিত হয়।










