ঝিনাইদহসহ সারা দেশে নারীর প্রতি সহিংসতা বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল সকালে শহরের মডার্ন মোড়ে এ কর্মসূচির আয়োজন করে এইডের জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও মোকাবেলা প্রকল্প। এতে ব্যানার ফেস্টুন নিয়ে প্রকল্পের কর্মকর্তাসহ মানবাধিকারকর্মীরা অংশ নেন। এ সময় বক্তব্য রাখেন উপজেলা সামাজিক ও সহায়তা কমিটির সভাপতি আমিনুর রহমান টুকু, সম্পাদক সুরাইয়া পারভিন মলি, প্রকল্প সমন্বয়কারী খন্দকার আশরাফুন্নাহার আশা প্রমুখ।
নারীর প্রতি সহিংসতা বন্ধের দাবি ঝিনাইদহে
ঝিনাইদহসহ সারা দেশে নারীর প্রতি সহিংসতা বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল সকালে শহরের মডার্ন মোড়ে এ কর্মসূচির আয়োজন করে এইডের জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও মোকাবেলা প্রকল্প।










