চট্টগ্রামের পটিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, ভাংচুর ও আগ্নেয়াস্ত্র ব্যবহারের মামলায় সাবেক পৌর কাউন্সিলর আওয়ামী লীগ নেতা গিয়াস উদ্দিন আজাদকে (৪৮) গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২৬ অক্টোবর) পটিয়া থানা পুলিশের একটি বিশেষ টিম বেলা ১২টার দিকে উপজেলার দক্ষিণ ভূর্ষি ইউনিয়নের খানমোহনা এলাকার ধোপাপুকুর পাড় থেকে তাকে গ্রেফতার করে। গত ৫ আগস্টের পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন।

পটিয়া থানার ওসি আবু জায়েদ মো. নাজমুন নুর জানান, শনিবার বিশেষ অভিযান পরিচালনা করে সাবেক পৌর কাউন্সিলর গিয়াস উদ্দিন আজাদকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে গত ৪ আগস্ট ছাত্র-জনতার মিছিলে হামলা, ভাংচুর ও প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র ব্যবহারের অভিযোগসহ দুটি বিস্ফোরক ও দুটি হত্যাচেষ্টা মামলা রয়েছে। সে মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।