সমাজে নারীর উন্নয়নে পুরুষের সহযোগিতা প্রয়োজন বলে মন্তব্য করেছেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল। তিনি বলেন, নারীরা পরিবারে কারো স্ত্রী, করো বোন আবার কারো মেয়ে। একজন নারী সংসারে যেমন ভূমিকা রাখেন তেমনি সমাজ উন্নয়নেও ভূমিকা রাখেন। তাই পুরুষ শাসিত সমাজে নারীকে অবহেলার চোখে দেখা উচিত নয়। গতকাল দুপুরে জেলা কালেক্টরেট প্রাঙ্গণে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ-২০২০’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সফিউজ্জামান ভূঁইয়া, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম প্রমুখ উপস্থিত ছিলেন।