গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ছয় বছরের শিশুকে ধর্ষণ মামলার আসামি রফিকুল ইসলাম রফিককে (২০) গ্রেফতার করেছে র‍্যাব। গতকাল দুপুরে গাইবান্ধা র‍্যাব ক্যাম্প কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান রংপুর র‍্যাব-১৩ কার্যালয়ের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ। তিনি বলেন, গত ১ জুন সুন্দরগঞ্জ উপজেলার কালিরখামার গ্রামের ফিরোজ মিয়ার ছেলে রফিক শিশুটিকে ধর্ষণ করে।