খুলনা বিভাগে নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ২৮ জন। এ সময় শনাক্ত হয়েছে ১ হাজার ২০২ জন। শনিবার মৃত্যু হয় ১৪ জনের। আর ভাইরাসটি শনাক্ত হয়েছিল ৮৪৮ জনের শরীরে। গত ২৪ ঘণ্টায় আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা দ্বিগুণ হয়েছে। শনাক্তও একদিনের বিরতিতে আবারো হাজার ছাড়িয়েছে। গতকাল দুপুরে খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক রাশেদা সুলতানা এ তথ্য জানান।
রাশেদা বলেন, বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মোট মারা গেছেন ৯৮১ জন। বিভাগে মৃত্যুর হার ১ দশমিক ৮৮ শতাংশ। মোট শনাক্তের সংখ্যা ৫২ হাজার ১৬৭ জন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪৯০ জন। মোট সুস্থ হয়েছেন ৩৬ হাজার ৬১৫ জন।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি পাঁচজন করে মারা গেছেন খুলনা ও বাগেরহাটে। এরপর কুষ্টিয়া, নড়াইল ও যশোরে মারা গেছেন চারজন করে। চুয়াডাঙ্গা, ঝিনাইদহ ও মেহেরপুরে দুজন করে মারা গেছেন।
বিভাগে করোনায় মোট মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে খুলনা জেলায় ২৪০, কুষ্টিয়ায় ১৮৯, যশোরে ১৩৩, চুয়াডাঙ্গায় ৮৪, ঝিনাইদহে ৮৩, বাগেরহাটে ৭৯, সাতক্ষীরায় ৬৬, মেহেরপুরে ৪২, নড়াইলে ৪০ ও মাগুরায় ২৫ জন রয়েছেন।
তিনি আরো বলেন, গত ২৪ ঘণ্টায় বিভাগের ১০ জেলায় মোট ২ হাজার ৯০৩ জনের নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ৪১ দশমিক ৪১ শতাংশ। এর আগের দিন শনাক্তের হার ছিল ৪১ দশমিক ৯৪ শতাংশ।
বিভাগে ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত ব্যক্তিদের মধ্যে বাগেরহাটে ১৭৭, চুয়াডাঙ্গায় ১০৬, যশোরে ১৩৫, ঝিনাইদহে ৯০, খুলনায় ২৯৯, কুষ্টিয়ায় ১৯৫, মাগুরায় ৪৩, মেহেরপুরে ৪৫, নড়াইলে ৫৮ ও সাতক্ষীরায় ৫৪ জন।
শনাক্ত বিবেচনায় জেলাগুলোর মধ্যে শীর্ষে আছে খুলনা। খুলনায় এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন ১৪ হাজার ৬৩২ জন। এছাড়া বাগেরহাটে ৩ হাজার ৫৯, চুয়াডাঙ্গায় ৩ হাজার ৮৩, যশোরে ১১ হাজার ৩২৫, ঝিনাইদহে ৩ হাজার ৯৯৪, কুষ্টিয়ায় ৭ হাজার ১৮৪, মাগুরায় ১ হাজার ৪৮৭, মেহেরপুরে ১ হাজার ৬০১, নড়াইলে ২ হাজার ৫২৮ ও সাতক্ষীরায় ৩ হাজার ২৭৪ জন শনাক্ত হয়েছে।









