তালিকাভুক্ত মাদক কারবারি ও টেকনাফ সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহজাহান মিয়াকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গতকাল রোববার (৮ সেপ্টেম্বর) রাতে গ্রেফতার করেছে র‍্যাব।

সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে টেকনাফে শাহজাহান মিয়াকে ছাত্রদের ওপর প্রকাশ্যে অস্ত্র নিয়ে হামলা করার ভিডিও ফুটেজ রয়েছে। তার বিরুদ্ধে সহিংসতা ও মাদকসহ অনেকগুলো মামলা রয়েছে।

উল্লেখ্য, শাহজাহান মিয়া কক্সবাজারের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির ভাতিজা।