জমিয়ত উলামায়ে ইসলাম বাংলাদেশের সঙ্গে বিএনপির লিয়াঁজো কমিটির বৈঠক শুরু হয়েছে। আজ শুক্রবার (৩১ জানুয়ারি) সন্ধ্যা ৬ টা ৩০ মিনিটে এ বৈঠক শুরু হয়। বৈঠকে উপস্থিত আছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, লিয়াঁজো কমিটির প্রধান ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
জমিয়ত উলামায়ে ইসলাম বাংলাদেশের পক্ষে উপস্থিত আছেন সিনিয়র সহ-সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক, সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী, সহ-সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস তালুকদার, সহ-সভাপতি মাওলানা জুনায়েদ আল-হাবীব, সহ-সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস কাসেমী, মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া, যুগ্ম মহাসচিব মাওলানা তাফাজ্জল হক আজীজ, যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল মালিক চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক মাওলানা নাজমুল হাসান কাসেমী।










