লক্ষ্মীপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতা ও ইউপি সদস্য খোরশেদ আলম মিরণ হত্যা মামলায় ১১ আসামির সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া ১১ জনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। গতকাল জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রহিবুল ইসলাম এ রায় ঘোষণা করেন।