ঝিনাইদহে ঝড়ে ক্ষতিগ্রস্ত ৯৪টি পরিবারের মাঝে নগদ অর্থসহায়তা প্রদান করা হয়েছে। গতকাল দুপুরে সদর উপজেলার আড়মুখী গ্রামের ক্ষতিগ্রস্ত এসব পরিবারের মাঝে সহায়তা প্রদান করেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মজিবর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক সেলিম রেজা, সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রশিদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম শাহীন, নলডাঙ্গা ইউপি চেয়ারম্যান কবীর হোসেন প্রমুখ। জেলা প্রশাসক জানান, গত মঙ্গলবার বিকালে হঠাৎ ঝড়ে সদর উপজেলার আড়মুখী গ্রামে শতাধিক বাড়িঘর বিধ্বস্ত হয়। ক্ষতিগ্রস্তদের ৫ হাজার টাকা করে দেয়া হয়েছে।