ব্রাহ্মণবাড়িয়া শহরের টাউন খাল ভরাট বন্ধে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বিকালে শহরের কাজীপাড়া ও মৌলভীপাড়ায় এ অভিযান পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মোশরাফ হোসেন। এ সময় শহরের মৌলভীপাড়ায় সাবেক সংসদ সদস্য প্রয়াত অ্যাডভোকেট লুৎফুল হাই সাচ্চুর নির্মাণাধীন বহুতল ভবনের পাইলিংয়ের মাটি খালে ফেলে ভরাট করার সত্যতা পান সহকারী কমিশনার।