কক্সবাজারের উখিয়ায় ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে ফের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ২০০টি ঝুপড়ি ঘর পুড়ে গেছে। আহত হয়েছেন বেশ কয়েকজন। তাৎক্ষণিক তাদের পরিচয় পাওয়া যায়নি। গতকাল বেলা ১টার দিকে তাজনিমারখোলা ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি-১, ডি-২ ও ডি-৩ ব্লকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এর আগে, ২৪ মে একই ক্যাম্পে আগুন লেগে কয়েকশ’ ঘর পুড়ে যায়।