বিশ্ব সাদাছড়ি দিবস উপলক্ষে ঝিনাইদহে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার ও সাদাছড়ি বিতরণ করা হয়েছে। জেলা সমাজসেবা কার্যালয় ও প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের আয়োজনে সকালে শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডে প্রতিবন্ধীদের মাঝে ২৫টি হুইলচেয়ার এবং দৃষ্টিপ্রতিবন্ধীদের মাঝে ১৫টি সাদাছড়ি বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক সেলিম রেজা। এ সময় উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল সামী, তথ্য কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা বাবলু রহমান প্রমুখ।