অপারেশন ডেভিল হান্ট অভিযানে গাইবান্ধা সদর উপজেলার কুপতলা বাজার থেকে জাহিদ হাসান সৌরভ (৩০) নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কুপতলা বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত জাহিদ হাসান সৌরভ সদর উপজেলার কুপতলা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক। তিনি সদর উপজেলার কুপতলা ইউনিয়নের স্কুলের বাজার এলাকার আব্দুর রশীদের ছেলে।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম তালুকদার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বণিক বার্তাকে জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় কুপতলা বাজার থেকে তাকে আটক করা হয়েছে।