অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করায় ড. মুহাম্মদ ইউনূসকে শুভেচ্ছা জানিয়েছেন শ্রীলংকার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে। বুধবার (১৪ আগস্ট) গভীর রাতে টেলিফোন কলে তিনি এ শুভেচ্ছা জানান। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে তথ্যটি জানানো হয়েছে।
রনিল বিক্রমাসিংহে শ্রীলংকার বিনিয়োগকারীদের বাংলাদেশে তাদের বিনিয়োগ কার্যক্রম চালিয়ে যেতে এবং প্রবৃদ্ধি ও অগ্রগতিতে গঠনমূলক ভূমিকা রাখার পরামর্শ দেন।
সুবিধাজনক সময়ে শ্রীলংকার প্রেসিডেন্টকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।










