করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ক্ষতিগ্রস্ত ঝিনাইদহে দারুল আরকাম মাদ্রাসার শিক্ষকদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে বরাদ্দ আর্থিক অনুদান দেয়া হয়েছে। গতকাল সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে জেলা প্রশাসক মজিবর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক আব্দুল হামিদ খান, ভূটিয়ারগাতি মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু বকর সিদ্দিকসহ অন্যরা বক্তব্য রাখেন। পরে জেলার ছয় উপজেলার ১২টি দারুল আরকাম মাদ্রাসার ২৪ জন শিক্ষককে প্রত্যেককে ২৫ হাজার করে টাকার চেক দেয়া হয়।
ঝিনাইদহে মাদ্রাসাশিক্ষকরা পেলেন প্রধানমন্ত্রীর অনুদান
করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ক্ষতিগ্রস্ত ঝিনাইদহে দারুল আরকাম মাদ্রাসার শিক্ষকদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে বরাদ্দ আর্থিক অনুদান দেয়া হয়েছে। গতকাল সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।










