নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের মৃধাকান্দি এলাকার হুমায়রা আক্তার (৮) নামে এক শিশু হত্যার ঘটনায় দুই আসামিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। গ্রেফতারকৃত দুই আসামি হলেন সেলিম ওরফে উদয় ও শুক্কুর আলী। গতকাল মুন্সীগঞ্জ থেকে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-১১-এর সিপিসি-১-এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার একেএম মুনিরুল আলম। গত ২৯ জুলাই নিহতের মা সেতেরা বেগম বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি হত্যা মামলা করেন।
শিশু হুমায়রা হত্যা
সোনারগাঁয়ে দুই আসামি গ্রেফতার
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের মৃধাকান্দি এলাকার হুমায়রা আক্তার (৮) নামে এক শিশু হত্যার ঘটনায় দুই আসামিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন।










