সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বেতকান্দি এলাকা থেকে ১১টি গুলিবিদ্ধ পাখি ও শিকারে ব্যবহূত একটি এয়ারগান উদ্ধার করা হয়েছে।

গতকাল দুপুরে শাহজাদপুর উপজেলার বেতকান্দি বিল এলাকা থেকে এসব পাখি ও অস্ত্র উদ্ধার করা হয়। পরে দ্য বার্ড সেফটি হাউজ নামের একটি সংগঠন সেগুলো থানায় জমা দেয়।