শেরপুর জেলা কাগারে হামলার ঘটনা ঘটেছে। এ
সময় অনেক বন্দি পালিয়ে গেছে। সোমবার (৫ আগস্ট) দুপুরের দিকে শেরপুর কারাগারে হামলার
এ ঘটনা ঘটে বলে কারা অধিদফতর নিশ্চিত করেছে।
অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল শেখ সুজাউর
রহমান বণিক বার্তাকে বলেন, দুপুরের দিকে শেরপুর জেলা কারাগারে হামলার ঘটনা ঘটে। এ সময়
সেখান থেকে বেশ কিছু বন্দি ছিনিয়ে নেয়া হয়েছে। তবে ছিনিয়ে নেয়া বন্দির সংখ্যা কত সেটি
এখনো জানা যায়নি।










