ঢাকাসহ সারা দেশে শুরু হওয়া অপারেশন ডেভিল হান্টে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার করা হয়েছে আরো ৫২৯ জনকে। এছাড়া এ অভিযানসহ অন্যান্য অভিযানে একই সময়ে গ্রেফতার করা হয়েছে ১ হাজার ৫০৩ জনকে। পুলিশ সদর দফতরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে পাওয়া তথ্য অনুযায়ী, অপারেশন ডেভিল হান্ট অভিযানে ৯৭৪ জন এবং অন্যান্য মামলা ও ওয়ারেন্টের ভিত্তিতে ৫২৯ জনকে গ্রেফতার করা হয়েছে।
অভিযানে ১টি পিস্তল, ১টি দেশীয় তৈরি শুটার গান, ১টি পিস্তলের গুলির খোসা, ১টি লাল রঙের তাজা সীসার কার্তুজ, ২টি কার্তুজের খোসা, ১টি চাপাতি, ২টি রামদা, ১টি ছেনি, ২টি দা, ৪টি ছোরা, ১টি ধারালো চাকু, ২টি ধামা, ১টি স্টিলের তৈরি ব্যাটন, ১টি প্লাস ও ১টি খেলনা পিস্তল উদ্ধার করা হয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, অভিযান অব্যাহত থাকবে ও অবৈধ অস্ত্র উদ্ধারসহ সন্ত্রাসী ও অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।










