পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী এবং মুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল নোমানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আবদুল্লাহ আল নোমান মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে গভীর শোক জানিয়ে এক বার্তায় উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন। একই সঙ্গে মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জানান।
শোকবার্তায় পরিবেশ উপদেষ্টা বলেন, আবদুল্লাহ আল নোমান ছিলেন সদালাপী ও শ্রদ্ধাভাজন ব্যক্তি। তার মৃত্যুতে দেশ একজন বিনয়ী ও সম্মানিত ব্যক্তিত্বকে হারাল।
উল্লেখ্য, আবদুল্লাহ আল নোমান পরিবেশ ও বন মন্ত্রণালয়ের দায়িত্ব পালনকালে নীতি-নির্ধারণী পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।










