উৎসবমুখর পরিবেশে চাকসু নির্বাচনের ভোটগ্রহণ চলছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন। নির্বাচনে এখন পর্যন্ত কোনো অভিযোগ এসেছে কিনা— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এখন পর্যন্ত তো কোনো অভিযোগ দেখছি না, কেবল হাসিই দেখছি।
সকাল ৯টায় ভোট গ্রহণ শুরু হওয়ার কথা থাকলেও কিছুটা বিলম্বে শুরু হয়েছে। তবে উৎসবমুখর পরিবেশেই শিক্ষার্থীরা ভোট দিচ্ছেন।

চাকসু নির্বাচনে চলছে ভোটগ্রহণ। ছবি- আজীম অনন
প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন বলেন, নির্বাচনের কার্যক্রম পরিচালনা শুরু থেকে এখন পর্যন্ত একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনের ব্যাপারে আমাদের আন্তরিকতার কোনো কমতি নেই। শিক্ষার্থীদের দেখে মনে হচ্ছে, তাদের মাঝে যেন ঈদ। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গেট টুগেদারে সবাই যেমন হাসিমুখে থাকে, তেমনি প্রত্যেকটা ছেলেমেয়ের মুখে হাসি।










