স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া গতকালের এক বার্তায় এ তথ্য জানানো হয়। এ হিসাব বৃহস্পতিবার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, হামে নিশ্চিত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯০ জনে। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৪৮৫ শিশু। নতুন করে ৫৮ নিশ্চিত সংক্রমণ শনাক্ত হয়েছে। এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ৮ হাজার ৯৪৩ শিশু। এছাড়া ৬৭৪ শিশুর দেহে নতুন করে হামের উপসর্গ পাওয়া গেছে। এতে করে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ৬৮ হাজার ৫৭৯ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে হামের উপসর্গ থাকায় হাসপাতালে ভর্তি করা হয়েছে ৫৪ হাজার ৭৯৮ শিশুকে। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ৫১ হাজার ৫১১ শিশু বাড়ি ফিরেছে।