গাজীপুরের শ্রীপুরের ভাংনাহাটিতে আজ বোতাম তৈরির ফ্যাক্টরিতে আগুন লেগেছে। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট।
আজ রোববার (২২ ডিসেম্বর) দুপুর পৌনে ২টার দিকে এ আগুনের ঘটনা ঘটে। খবর পেয়ে ১০ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছায় শ্রীপুর ও রাজেন্দ্রপুর ফায়ার স্টেশনের ৪টি ইউনিট। এরপর গাজীপুর মডার্ন ফায়ার স্টেশন থেকে আরো ৩টি ইউনিট আগুন নেভাতে গিয়েছে।
আগুন লাগার কারণ এখনো জানা যায়নি।










