ঝিনাইদহে যুব উন্নয়ন অধিদপ্তরের মাসব্যাপী প্রশিক্ষণ শেষে গতকাল ১০০ জনের মাঝে সনদপত্র বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মাসুদ আহামেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মজিবর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক মোশারফ হোসেন, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরিফুল ইসলাম।