নৌ-পরিবহন মন্ত্রণালয়ের
প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন,
১০ হাজার
কিলোমিটার নৌপথ তৈরির লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। এজন্য নদীবন্দরগুলোকে উন্নত করা
হচ্ছে। সেই সঙ্গে নদীতে নৌযান চলাচল সচল রাখতে হাইড্রোগ্রাফি বিভাগের অনুমতি ছাড়া
ব্রিজ-কালভার্ট নির্মাণ করতে
দেয়া হচ্ছে না। নৌযান চলাচলে বিঘ্ন ঘটায় এমন সেতুগুলোকেও ধীরে ধীরে অপসারণ করা
হবে।
গতকাল দুপুরে যশোরের মণিরামপুরে
ডিফারেন্সিয়াল গ্লোবাল পজিশনিং সিস্টেম
(ডিজিপিএস) বিকন স্টেশন পরিদর্শন শেষে আলোচনা সভায় প্রধান
অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সভায় বিআইডব্লিউটিএ চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক, অতিরিক্ত প্রধান প্রকৌশলী ফরহাদ হোসেন, হাইড্রোগ্রাফি বিভাগের পরিচালক শামছুন্নাহার
বক্তব্য রাখেন। সভায় হাইড্রোগ্রাফি বিভাগের অতিরিক্ত পরিচালক সাইফুর রহমান, মণিরামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ
কাজী মাহমুদুল হাসান, উপজেলা চেয়ারম্যান নাজমা
খানম, উপজেলা নির্বাহী কর্মকর্তা
কবীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার
ফিরোজ আহমেদ উপস্থিত ছিলেন।










