ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের আইসিটি ডিভিশন 'ন্যাশনাল ডিজিটাল ট্রান্সফর্মেশন স্ট্রাটেজি এবং আইসিটি রিফর্ম রোডম্যাপ' এর খসড়া প্রকাশ করেছে।
আজ শনিবার (১৫ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে।
আইসিটি রোডম্যাপের খসড়াটিতে জাইকা প্রদত্ত বাস্তবায়ন কৌশল ও ইউনেস্কোর কৃত্রিম বুদ্ধিমত্তা রেডিনেস অ্যাসেসমেন্ট মেথডোলজি (এআইআরএএম) সামারিকে আমলে নেয়া হয়েছে। পাশাপাশি ডিজিটাল ইকোনমির জন্য গঠিত টাস্কফোর্স প্রদত্ত দশটি প্রস্তাবনাও এখানে গৃহীত হবে।
উপদেষ্টা নাহিদ ইসলাম দেশ ও বিদেশে বসবাসরত বাংলাদেশী বিশেষজ্ঞদের কাছে এই খসড়ার ওপর মতামত আহ্বান করেছেন। খসড়াটির ওপর বিশেষজ্ঞ মতামত নিয়ে এটিকে আরো সমৃদ্ধ করা হবে।










